ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে নগরীর কোতোয়ালী থানাধীন দিগারকান্দা শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
  • আপলোড তারিখঃ 27-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3343 জন
ময়মনসিংহে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মামুনুর রশিদ ও মো. আলমগীর হোসেন।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

 

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে নগরীর কোতোয়ালী থানাধীন দিগারকান্দা শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেনব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকার মৃত রুকন উদ্দিনের ছেলে মো. মামুনুর রশিদ (৫৩) এবং ময়মনসিংহ নগরীর আকুয়া মোড়লবাড়ী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. আলমগীর হোসেন (৩৮)

 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার করা ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য লাখ ৫০ হাজার টাকা। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

 

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) আবদুল্লাহ আল মামুন ডিবি পুলিশের ওসি (দক্ষিণ) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতার মামুনুর রশিদের বিরুদ্ধে এর আগে ৮টি এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

 

ডিবি পুলিশ জানিয়েছে, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী