ঢাকা | বঙ্গাব্দ

ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে রাজপথে থাকার আহ্বান মোতাহার হোসেনের

শুক্রবার রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
  • আপলোড তারিখঃ 01-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1505 জন
ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে রাজপথে থাকার আহ্বান মোতাহার হোসেনের ছবির ক্যাপশন: গৌরীপুরে বিএনপির কর্মী সম্মেলনে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ফ্যাসিস্ট শক্তি আবারও ফিরে আসার সুযোগ পেলে দেশে ভোটারবিহীন নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, অতীতে যারা দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার হরণ, গুম, খুন, সন্ত্রাস, দখল ও চাঁদাবাজির রাজনীতি করেছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোতাহার হোসেন তালুকদার বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদপ্রার্থীরা দিন-রাত পরিশ্রম করে জনগণের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। নির্বাচনগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিএনপি সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, এ প্রচেষ্টা সফল হবে।

তিনি আরও বলেন, যারা দীর্ঘ ১৭ বছর ভোটারবিহীন নির্বাচন করেছে, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, দখল, চাঁদাবাজি ও মাস্তানির রাজনীতি করেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা আবারও ফিরে আসার কথা বলছে। তাদের সেই স্বৈরাচারী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, তারেক রহমান জাতীয় সংসদে দেশের উন্নয়ন ও জনকল্যাণে আইন প্রণয়ন করবেন। আর জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে স্বৈরাচারী ও গণবিরোধী শক্তির অপতৎপরতা প্রতিহত করা হবে।

কর্মী সম্মেলন উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম। তিনি বলেন, বিএনপি ‘আমি-ডামি নির্বাচন’ কিংবা রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং জনগণের সমর্থন নিয়েই টিকে থাকবে।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর যুগ্ম আহ্বায়ক ড. মো. শফিকুল ইসলাম শফিক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, একেএম আব্দুল্লাহ, ফারুক আহমেদ, সিরাজুল ইসলাম ফকির, শফিকুল ইসলাম তালুকদার, মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীর ও একেএম আনোয়ারুল ইসলাম কামাল।

এ ছাড়া বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু ও ইলিয়াস উদ্দিন মৃধা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. শহীদুল্লাহ, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি আবিদ হাসান রাহাত এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয় প্রমুখ।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন