ঢাকা | বঙ্গাব্দ

গৌরীপুরে নবগঠিত এডহক কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে চান্দের সাটিয়া মডেল হাই স্কুলের নবগঠিত এডহক কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ করা হয়।
  • আপলোড তারিখঃ 18-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4555 জন
গৌরীপুরে নবগঠিত এডহক কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ছবির ক্যাপশন: গৌরীপুরে নবগঠিত এডহক কমিটির উদ্যোগে গাছের চারা বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে চান্দের সাটিয়া মডেল হাই স্কুলের নবগঠিত এডহক কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ করা হয়।

এর আগে বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুছ ছাত্তারকে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুছ ছাত্তার। তিনি বলেন, “এডহক কমিটি ছয় মাসের জন্য গঠন করা হয়েছে। কমিটির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করব।”

পরিচিতি সভায় বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিক, উপজেলা বিএনপির সদস্য মো. হুমায়ুন কবীর খান, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক অনিল চাকী, অভিভাবক প্রতিনিধি মো. কামাল হোসেন, স্থানীয় বাসিন্দা মো. আব্দুল মান্নান ও মো. আব্দুল মোতালেব মন্ডল।

এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতিবিরোধী সোসাইটি গৌরীপুর উপজেলা শাখার প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক আব্দুল মান্নান, নার্গিস আক্তার এবং শিক্ষার্থী সাদিয়া আক্তার মারজিয়া, তুসলিয়া আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিচিতি সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী