ঢাকা | বঙ্গাব্দ

দেবব্রত দাস দুকুলের নেতৃত্বে ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

দেবব্রত দাস দুকুলের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সুসংগঠিতভাবে শোভাযাত্রায় যোগ দেন। বিএনপির পাশাপাশি শ্রমিক দল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
  • আপলোড তারিখঃ 02-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 910 জন
দেবব্রত দাস দুকুলের নেতৃত্বে ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ছবির ক্যাপশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( সেপ্টেম্বর) নগরীতে আয়োজিত শোভাযাত্রায় বিএনপি দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রাটি বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি দেবব্রত দাস দুকুলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় পতাকা, ব্যানার ফেস্টুন হাতে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। তাদের স্লোগান উপস্থিতিতে নগরীর বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দেবব্রত দাস দুকুলের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সুসংগঠিতভাবে শোভাযাত্রায় যোগ দেন। বিএনপির পাশাপাশি শ্রমিক দল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দেবব্রত দাস দুকুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী নয়; এটি নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক ঐক্য ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে নতুন করে প্রত্যয় গ্রহণের দিন। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংশ্লিষ্টরা মনে করেন, দেবব্রত দাস দুকুলের নেতৃত্বে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ময়মনসিংহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যাপক নেতাকর্মীর উপস্থিতিতে কর্মসূচিটি পরিণত হয় এক মিলনমেলায়।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী