ঢাকা | বঙ্গাব্দ

ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

১৫ আগস্ট সন্ধ্যা পোনে ৭ টায় ধামইরহাট পৌরসভাস্থ উত্তর চকযদু (আদর্শপাড়া) এলাকায় আতোয়ার হোসেন ওরফে আসলামের বসতবাড়ির উত্তর পাশের ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে হাতেনাতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 16-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4953 জন
ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক। ছবির ক্যাপশন: ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নওগাঁর থানা পুলিশ।
নওগাঁর ধামইরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ে ব্যবহৃত ১টি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট সন্ধ্যা পোনে ৭ টায় ধামইরহাট পৌরসভাস্থ উত্তর চকযদু (আদর্শপাড়া) এলাকায় আতোয়ার হোসেন ওরফে আসলামের বসতবাড়ির উত্তর পাশের ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে হাতেনাতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদকদ্রব্য ব্যবসায়ীরা হলো, মো.জাহানুর ইসলাম (৩৫) পিতা- মৃত আব্দুস সোবহান, মাতা- মৃত জরিনা, সাং- দক্ষিণ চকযদু (টিএন্ডটি মোড়)। অপরজন
মোঃ মোমিন সরকার (৩০), পিতা- মোঃ খাজামুদ্দিন, মাতা- মোছাঃ মলেমা বেগম, সাং- উত্তর চকযদু (আদর্শপাড়া)। ধৃত আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী