ঢাকা | বঙ্গাব্দ

দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষিপ্রধান বাংলাদেশের উন্নয়ন কৃষির উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ ক্ষেত্রে বাকৃবির শিক্ষক-গবেষক এবং দেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত কৃষিবিদদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • আপলোড তারিখঃ 30-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8303 জন
দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান ছবির ক্যাপশন: অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দেশের খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে শিক্ষা, গবেষণা উদ্ভাবনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক . মামুন আহমেদ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-, সেমিস্টার-) শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক . কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক . মো. বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক . মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক . মো. আব্দুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ . মো. হেলাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষিপ্রধান বাংলাদেশের উন্নয়ন কৃষির উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ক্ষেত্রে বাকৃবির শিক্ষক-গবেষক এবং দেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত কৃষিবিদদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জনকারী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধা, শ্রম একনিষ্ঠ অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষ, সৃজনশীল দায়িত্বশীল কৃষিবিদ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের পাশাপাশি বৈশ্বিক খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও কার্যকর ভূমিকা রাখতে পারে।

. মামুন আহমেদ আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে ডিজিটালাইজড স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যতের স্মার্ট কৃষিনির্ভর বাংলাদেশ গঠনে বাকৃবির শিক্ষার্থী কৃষিবিদরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক . কে ফজলুল হক ভূঁইয়া মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে দক্ষ কৃষিবিদ মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক . মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক . মোহাম্মদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য অর্জন তুলে ধরে "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৫ বছরের পথপরিক্রমা" শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া নবীন শিক্ষার্থীদের পক্ষে দেশের দুইজন এবং নেপাল মালয়েশিয়ার দুইজন বিদেশি শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ইনস্টিটিউটের নবীন সিনিয়র শিক্ষার্থী, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী