ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহ শশীলজে ‘জুলাই বিপ্লব’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় নগরীর ঐতিহ্যবাহী শশীলজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে।
  • আপলোড তারিখঃ 25-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 29553 জন
ময়মনসিংহ শশীলজে ‘জুলাই বিপ্লব’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ছবির ক্যাপশন: শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহ জাদুঘর (শশীলজ)-এ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে ‘জুলাই বিপ্লব’ শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় নগরীর ঐতিহ্যবাহী শশীলজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সাবিনা ইয়াসমিন: কর্মকর্তা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ময়মনসিংহ জাদুঘর (শশীলজ) মোঃ রাজন: সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ, অন্তরা সিংহ: চিত্রশিল্পী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, প্রিয় দত্ত: সহ-সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ, সজীব রাজভর বিপিন: সাংবাদিক

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ী ও সাধারণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, তরুণ প্রজন্মের তুলির আঁচড়ে জুলাই বিপ্লবের চেতনা ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সুন্দরভাবে ফুটে উঠেছে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন