ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বুধবার (১৯ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড্ডয়ন ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে খাগড়াছড়ি টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  • আপলোড তারিখঃ 20-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 4666 জন
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবির ক্যাপশন: শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।

পপেন ত্রিপুরা, খাগড়াছড়ি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড্ডয়ন ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে খাগড়াছড়ি টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী ও ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর মোহাম্মদ হৃদয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের রাজনৈতিক পথচলা, ত্যাগ, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে খাগড়াছড়ির নয়টি উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী