ময়মনসিংহে আকিজ রিসোর্সের উদ্যোগে ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে ‘ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ময়মনসিংহের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাওয়া রেস্টুরেন্টে এ বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইনোভার পণ্যের গুণগত মান, ডিজাইন, ব্যবসায়িক সম্ভাবনা এবং ভবিষ্যৎ সাফল্য ধরে রাখার বিভিন্ন দিক নিয়ে ইলেকট্রিক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির সেলস ম্যানেজার মোহাম্মদ হাসানুজ্জামান চৌধুরী এবং জিএম ম্যানেজার সাজ্জাদুল ইসলাম। তারা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যের যাত্রা তুলে ধরার পাশাপাশি আগামী দিনে ব্যবসায়িক সাফল্য ধরে রাখতে করণীয় বিষয়ে ব্যবসায়ীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
আলোচনায় ইনোভার পণ্যের মান ও ডিজাইন নিয়ে ব্যবসায়ীদের মতামত ও পরামর্শ নেওয়া হয়। ময়মনসিংহে ইনোভার পণ্যের একমাত্র ডিস্ট্রিবিউটর মোহাম্মদ সম্রাট হোসেন ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও তাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ময়মনসিংহ ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বক্তব্য ও মতামত প্রদান করেন। পরে র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিজনেস মিটে ময়মনসিংহের বিভিন্ন এলাকার ইলেকট্রিক ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।