ঢাকা | বঙ্গাব্দ

গৌরীপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে খালের পাশে বল নিয়ে খেলার সময় খালের পানিতে পড়ে তিন বছরের শিশু জুনাইদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে পৌর শহরের পূর্ব দাপুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 06-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6393 জন
গৌরীপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: ময়মনসিংহের গৌরীপুরে খালের পাশে বল নিয়ে খেলার সময় খালের পানিতে পড়ে তিন বছরের শিশু জুনাইদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের গৌরীপুরে খালের পাশে বল নিয়ে খেলার সময় খালের পানিতে পড়ে তিন বছরের শিশু জুনাইদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে পৌর শহরের পূর্ব দাপুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনাইদ নেত্রকণার পূর্বধলার হিরনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে গৌরীপুর পৌর শহরের  পূর্ব দাপুনিয়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাসার পাশে একা বল নিয়ে খেলছিল জুনাইদ। খেলতে খেলতে একপর্যায়ে খালের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর জুনাইদকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে তার বলটি ভাসতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে খালের পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করে দ্রুত  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, খালের পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর শুনেছি। এই বিষয়ে কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী