ঢাকা | বঙ্গাব্দ

জনবান্ধব পুলিশিংয়ে অঙ্গীকারবদ্ধ ডিআইজি জাহাঙ্গীর হোসেন

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, পেশাদারত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে অর্জন করেছেন অভিজ্ঞতা ও সুনাম।
  • আপলোড তারিখঃ 05-11-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 366 জন
জনবান্ধব পুলিশিংয়ে অঙ্গীকারবদ্ধ ডিআইজি জাহাঙ্গীর হোসেন ছবির ক্যাপশন: আধুনিক পুলিশিংয়ের রূপকার ডিআইজি জাহাঙ্গীর হোসেন এখন সিলেট রেঞ্জে

বিশেষ প্রতিনিধি:

সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। গত ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। ডিআইজি অফিস, সিলেট রেঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, পেশাদারত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে অর্জন করেছেন অভিজ্ঞতা ও সুনাম।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ এবং ভারতের হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয় থেকে মানবিক আইন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বিশেষ শাখা (এসবি), হাইওয়ে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ছাড়া খাগড়াছড়ি ও ঢাকা জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

পুলিশ স্টাফ কলেজে সদস্য নির্দেশক হিসেবে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও পাঠ্যক্রম উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তাঁর কাজের অভিজ্ঞতা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় আইভরি কোস্ট এবং সুদানের দারফুরে দায়িত্ব পালন করেছেন তিনি।

সিলেট রেঞ্জে যোগদানের আগে তিনি বিশেষ শাখা (এসবি), ঢাকার ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। মানবসম্পদ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ পর্যবেক্ষণ, সংকট ব্যবস্থাপনা এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার উন্নয়নে তাঁর বিশেষ আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে।

নতুন কর্মস্থলে তাঁর কাছে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কাছে সহজে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। পেশাগত অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও আধুনিক পুলিশিংয়ের সমন্বয়ে সিলেট রেঞ্জের পুলিশি কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা সিলেট বিভাগের মানুষের।

জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিং প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব সিলেট রেঞ্জে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন